¥ কেউ তোমাকে পছন্দ করবে এই আশায়
নিজেকে পরিবর্তন করে ফেলো না...
তুমি যেমন আছো তেমনই থাকার
চেষ্টা করো, যে তোমাকে সত্যিকার
অর্থেই ভালোবাসবে সে সত্যিকারের
তোমাকেই ভালবাসবে...!!
¥ তুমি যদি শোন যে, একটা পাহাড়
একরাতে নদী/সাগর
হয়ে গেছে......সেটা বিশ্বাস করো!
কিন্তু যদি শোন যে, একটা মানুষ
রাতারাতি তার চরিত্র পরিবর্তন
করে ফেলেছে, সেটা বিশ্বাস করো না!
---- আল হাদিস
টাকা দিয়ে হয়ত সব কেনা যায়
কিন্তু
ভালবাসা নয়।
দূরবীন দিয়ে হয়ত সব দেখা যায়
কিন্তু
হৃদয় নয়। হারিয়ে গেলে হয়ত সব
পাওয়া যায়
কিন্তু বিশ্বাস নয়।
...... সমরেশ মজুমদার
গাছের ঝরে যাওয়া পাতা পরার সময়
বাতাসের কারণে অথবা গ্রাভিটির
টানে নানান এঙ্গেলে ঘুরে। একবার
এইদিক, একবার ঐদিক। এই গাছের পাতা যত
এঙ্গেলেই ঘুরুক না কেন, যত দিকেই যাক
না কেন এটার শেষ হবে মাটিতে পরার
পরেই।
সেইম সেইম মানব জীবন। জন্মের
সাথে সাথেই গাছের পাতার মত
আমাদেরও ঝরে নিচে পরা শুরু
হয়ে গেছে। মাটি খুঁজে পাওয়ার আগ
পর্যন্ত আমরাও ঐ গাছের পাতার মতই
কারণে অকারণে হুদাই নানান
দিকে ঘুরপাক খাই, নানান
কারিশমা দেখাই। একমাত্র উদ্দেশ্য
মাটিতে পরা।
মৃত্যু ভয় বুদ্ধিমত্তার
লক্ষন।
শুধু মাত্র নির্বোধদেরই
মৃত্যু ভয় থাকে না ।
__হুমায়ূন আহমেদ
সবাই বলে বিশ্ব
এগিয়ে চলছে উন্নতির দিকে
আর আমি বলি বিশ্ব
এগিয়ে চলছে কেয়ামতের দিকে.....
“যে মানুষ কাজ করতে শুধু হাত ব্যবহার
করে সে শ্রমিক, যে হাত এবং মস্তিষ্ক
ব্যবহার করে সে কারিগর, আর যে হাত,
মস্তিষ্ক এবং হৃদয় ব্যবহার
করে সে শিল্পী।”
–লুইস নাইজার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন