=>বিদ্রোহী মানে কাউকে না মানা নয়।
যা বুঝিনা তা মাথা উঁচু
করে বুঝি না বলা।-কাজী নজরুল ইসলাম
=>একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায়
ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার
দেখে।-কার্লাইল
=>জীবনের
প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত।
ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার
সম্ভাবনা বেশি।-হুইটিয়ার
=>বই ভালো সঙ্গী। এর
সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয়
কিন্তু কোন কাজ করতেই বাধ্য
করে না।-হেনরী ওয়ার্ড বিশার
=>জীবনকে এক পেয়ালা চায়ের
সাথে তুলনা করা যেতে পারে। যতই
তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই
দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।-
ক্রিনেট
=>কে আমাদের একশবার
রসগোল্লা খাইয়েছিল
তা আমরা ভুলে যাই। কিন্তু
কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল
তা মনে রাখি।-আবদুল্লাহ আবু সাঈদ
=>গোপন কথা তোমার গোলাম। ফাঁস
করে দিলে তুমি তার গোলাম।-
আরবি প্রবাদ
=>যে মাথা নোয়াতে জানে,
সে কখনো মাথা খোয়ায় না।-
লাউতজে
=>আমি আদব শিখেছি বেয়াদবের
কাছে।-ইমাম গাজ্জালি (রাঃ)
=>কথা-বার্তায় ক্রোধের পরিমান
খাবারের লবনের মত হওয়া উচিত।
পরিমিত হলে রুচিকর, অপরিমিত
হলে ক্ষতিকর।-প্লেটো
=>'হ্যাঁ' এবং 'না' কথা দুটো সবচে'
পুরনো এবং সবচে' ছোট। কিন্তু এ
কথা দু'টো বলতেই সবচে'
বেশি ভাবতে হয়।-পীথাগোরাস
=>"আমি জানি না" বলতে শেখাই
সবচেয়ে বড় শিক্ষা।-হিব্রু প্রবাদ
=>একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত
মানুষকে জাগাতে পারেনা।-শেখ
সাদী
=>আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয়
পাই। তারপর সেই মানুষকে ভয় পাই
যে আল্লাহকে মোটেই ভয় পায় না।-
শেখ সাদী
=>জ্ঞানীলোকের কানটা বড় আর
জিভটা ছোট হয়।-চীনা প্রবাদ
=>নাস্তিক হচ্ছে নিজের প্রচারিত
ধর্মের স্বঘোষিত নবী এবং তার নিজ
ধর্মের একমাত্র উম্মাত।-সূত্র:অজানা
=>সবার সঙ্গে তাল
মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন।-
মার্ক টোয়াইন
=>আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের
অজ্ঞানতাকে আবিষ্কার করি।-শেলী
=>মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু
করতে পারায় নয়, সাধ্যমত
করতে পারায়।-অজানা
=>কিভাবে কথা বলতে হয়
না জানলে অন্তত কিভাবে চুপ
থাকতে হয় তা শিখে নাও।-অজানা
=>ছেলেরা পাবার ভেতর
দিয়ে মেয়েদের দেয়। আর
মেয়েরা দেবার ভেতর
দিয়ে ছেলেদের পায়।-অজানা
=>সবচে' জ্ঞানী ব্যক্তিটিও উত্তর
জানেনা এমন হাজার প্রশ্ন
করতে পারে শিশুরা।-জে এবট
=>বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর
সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।-
কার্লাইল
=>ছবি হল নীরব কবিতা। আর কবিতা হল
নীরব ছবি যা কথা বলে।-
সিমোনিডেস
=>রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ
মানুষটিকে শাসন করে।-সেফটিস বারী
=>ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ
থেকে সাবধান।-ড্রাইডেন
=>তিন ইঞ্চি লম্বা জিভ একজন সাতফিট
মানুষকেও ধরাশায়ী করতে পারে।-
চীনা প্রবাদ
=>বিধাতার নিকট আমার প্রার্থণা এই
যে আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও,
যাতে আমি আমার
ভূলগুলো ধরতে পারি।-জন ম্যাকি
=>ভবিষৎকে জানার জন্যই আমাদের
অতীত জানা উচিত।-জন ল্যাক হন
=>ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই
অপেক্ষা করে, কিন্তু উপযাচক
হয়ে আসে না, ডেকে আনতে হয়।-
ইলা অলড্রিচ
=>যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট
করতে পারে না!-শেখ সাদী
=>যে নিজের
মর্যাদা বোঝে না অন্যেও তার
মর্যাদা দেয় না!-হযরত আলী (রাঃ)
=>ভীরুরা মরার
আগে বারে বারে মরে।
সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ
করে।-শেক্সপীয়ার
=>অসৎ আনন্দের চেয়ে পবিত্র
বেদনা ভালো।-হোমার
=>গরীব খোঁজে খাদ্য, আর
ধনী খোঁজে ক্ষিধে।-হিন্দি প্রবাদ
=>জন্মদিনে এত উল্লসিত হবার কিছু
নেই। মনে রেখ, তুমি মৃত্যুর
দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে।-
অজানা
=>শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন
নেই। শত্রু সৃষ্টির কারনগুলো এখনও
মরেনি।-ওল পিয়ার্ট
=>যে একজনও শত্রু
তৈরি করতে পারেনি সে কারো বন্ধু
হতে পারে না।-আলফ্রেড টেনিস
=>সব লোকের ঘাড়েই মাথা আছে,
কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই
প্রশ্ন।-জুভেনাল
=>একফোঁটা শিশিরেও
বন্যা হতে পারে যদি গর্তটা হয়
পিঁপড়ের।-ফারসি প্রবাদ
=>নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও
রস পায় না।-কাজী নজরুল ইসলাম
=>আমার দোষ তুমি আমাকেই বল।-ইমাম
গাজ্জালী
=>সৎ হতে হবে অথবা সৎ লোকের
অনুসন্ধান করতে হবে।-ডেমিক্রিটাস
=>ব্যক্তিত্ব্যহীন মানুষ অনুকরণের যোগ্য
নয়।
=>যে নদীর গভীরতা বেশি, তার
বয়ে যাওয়ার শব্দ কম।-জন লিভগেট
=>সাহসীরা জীবনের মর্যাদাকে মূল্য
দেয়, ভীরুরা পরিসরকে।
=>মেয়েদের রূপ আর ছেলেদের
প্রতিভা একই জিনিস। দুটোই জন্মগত ও
ধংসকারী। চারপাশকে ছাই করে দেয়।
=>প্রতিটি অর্জনের সাথে আমরা একটু
একটু করে মরে যাই।
=>আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে।
=>নিজের
ভালো দিকগুলো জেনে লাভ নেই।
=>যে মেয়ের যত বদনাম, তার তত
ভালো বিয়ে।
=>পাপীদের
দেখে জীবনকে জানা যায় বেশি।
=>কবিতা হল সংকীর্ণ আলোকোজ্জল
মঞ্চে সুচতুর নৃত্যপটিয়সীর অলৌকিক
নূপুর-নিক্কন, গদ্য-পেশীবহুল দৌড় বীরের
দীর্ঘ মেয়াদী ম্যারাথন।
=>সততটা বেশি থাকলে সিদ্ধান্ত
নেয়া কঠিন হয়।
=>নীচ লোকের প্রধান হাতিয়ার হল
অশ্লীল বাক্য।
=>অন্যের মধ্যে যা খারাপ মনে কর
নিজের মধ্যেও তা খারাপ
মনে করতে শেখ।
=>চেহারায়
বেদনা না থাকলে কাউকে সুন্দর
দেখায় না!
=>শুধু টাকা দিয়ে যে বড়লোক হতে চায়
সে নিতান্তই গরীব।
গরু ছাগলের মতো সবকিছু কপি পেস্ট করি না। বস্তুনিষ্ঠ লেখা কপি পেস্ট করি।
বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪
কিছু বাণী 1
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন